রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে জেএসএস কর্মী নিহত

DSC09109

আলমগীর মানিক,রাঙামাটিঃ
রাঙামাটি লংগদু’র তিনটিলা নামক এলাকায় করুন চাকমা (৪২) নামে এক জেএসএস কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা। শনিবার সকাল সাড়ে আটটার সময় উপজেলা সদরে এই ঘটনা ঘটে। লংগদু থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে আটটায় উপজেলার সদরে কাঠালতলা এলাকায় দোকানের সামনে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রসীরা করুন চাকমাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে পাঁলিয়ে যায়। এতে করুন চাকমা রানে ও কোমরে গুলি বিদ্ধ হয়। এলাকার লোকজন করুন চাকমাকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তরা মৃত্যু হয়।
এলাকাবাসী আরো জানায়, নিহত করুন চাকমা ও তার মা ও বোন সহ বাড়ীতে যাওয়ার সময় পথিমধ্যে দোকানে বসে চা নাস্তা খাচ্ছিলেন।

এসময় সন্ত্রাসীরা তাকে চার রাউন্ড গুলি করে। সন্ত্রাসীরা সবাই গেরিলা ইউনিফ্রম পরা ছিল বলে জানাগেছে। নিহত করুন চাকমা জেএসএস সন্তু লারমা গ্র“পের সদস্য বলে জানা গেছে। এদিকে সংস্কারপন্থীদের অতর্কিত হামলার ঘটনায় জেএসএস সন্তু লারমা গ্র“পও পাল্টা গুলি চালায়। এসময় উভয় পরে মধ্যে আধা ঘন্টাব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এদিকে জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এই ঘটনায় ইউপিডিএফকে দায়ি করে জানান, পার্বত্যাঞ্চলে বিরাজমান পরিস্থিতিকে আরো জটিল করার জন্য সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এই নির্মম হত্যাকান্ড ঘটিয়ে চলেছে।

অন্যদিকে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে এটা জেএসএস’র অভ্যন্তরীন কোন্দল বলে জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন