রাঙ্গুনিয়ার শান্তিরহাটে দিনে দুপুরে কিশোরীকে ধর্ষণ
আরিফুল হাসনাত, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া থানার পোমরা ইউনিয়নে দিনে দুপুরে ১ কিশোরীকে ধর্ষণের আভিযোগ পাওয়া গেছে। গত ৮ জুলাই সোমবার দুপুরে শান্তির হাটের বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষিতার বয়স ১৪ বছর বলে জানা যায়। ধর্ষিতার মা ছানোয়ারা বেগম একজন চাকুরিজীবি ও পিতা ইদ্রিস আলী একজন ভ্যান চালক।
ধর্ষিতার মা ছানোয়ারা বেগম অভিযোগ করেন, সোমবার সকালে তারা দুজনে কর্মক্ষেত্রে বেরিয়ে পড়লে তাদের মেয়ে দ্বীপা(ছদ্ধনাম) দুপুরে প্রতিবেশী কবির আহমদের স্ত্রী আফসি বেগম গল্প করার ছলে তাকে কবির আহমদের বাড়িতে ডেকে নিয়ে যায়। তবে তার আগেই নবাবী পাড়ার বলি মিঞার পুত্র রাজু(৩০) ও টুনু মিঞার পুত্র মতিউর রহমান(২৮) সে বাড়িতে অবস্থান নেয় এবং দ্বীপাকে ধর্ষণ করে।
এরপর সন্ধ্যার সময় ছানোয়ারা বেগম ও ইদ্রিস আলী বাড়িতে এলে এ ঘটনা সম্পর্কে জানতে পারে। এবং থানায় অভিযোগ করে। রাঙ্গুনিয়া থানার তদন্ত কর্মকর্তা এস এই জামাল উদ্দীন বলেন, ঘটনার সত্যতা মিলেছে। ধর্ষিতাকে মেডিকেল চেকে পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে থানায় মামলা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তারর চেষ্টা চলছে।

















