উপজেলা ছাত্রদলের উদ্যােগে
রাজস্থলীতে ক্রীড়ামোদীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির উদ্যোগে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়ার স্কুল মাঠে ২৫ জুলাই শুক্রবার সকাল ১১টায় রাজঙ্গনা ফুটবল একাডেমির ২৪ জন খেলোয়াড়কে জার্সি এবং ইউনিয়নের তিনটি ফুটবল টিমকে ১টি করে ফুটবল বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন খানসহ দলের নেতৃবৃন্দ।
Facebook Comment

















