parbattanews

রাজস্থলীতে নির্বাচনকালীন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সারাদেশের ন্যায় রাঙামাটির রাজস্থলী উপজেলাতেও বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে কাপ্তাই ওয়াগ্গাছড়া ৪১ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃত ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় সড়কে টহলকারী বিজিবির গাড়ি দেখা যায়।

স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে "ইন এইড টু দ্যা সিভিল পাওয়ার" এর আওতায় ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নের নির্বাচনী এলাকাগুলোর শান্তিশৃঙ্খলা সমুন্নত রাখতে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

ওয়াগ্গাছড়া ৪১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা ১ প্লাটুন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। এবং তাঁর নির্দেশে ১ প্লাটুন বিজিবি টহল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বের হয়।

Exit mobile version