রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

fec-image

শনিবার (২১ মার্চ) রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে অংশ নেন তারা।

এবারের ঈদুল ফিতরের প্রধান এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই জামাতে দেশের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং কূটনৈতিক কোরের প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য বিশেষ বসার ব্যবস্থা রাখা হয়েছিল। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর একই জামাতে এই অংশগ্রহণকে দেশের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে এক বিশেষ মুহূর্ত মনে করা হচ্ছে।রাজনীতি বিশ্লেষণ

এর আগে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে থেকেই দীর্ঘ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দি‌য়ে ঈদের প্রধান জামাতে অংশ নিতে প্রবেশ করেন মুসল্লিরা।

নিরাপত্তার স্বার্থে পুরো ঈদগাহ ময়দান ও এর চারপাশের এলাকাকে কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি উঁচু ওয়াচ টাওয়ার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন