রুমাতে সিগারেটের প্যাকেটের গায়ে সচিত্র সর্তকবানী না থাকায় জরিমাণা

কক্সবাজার প্রতিনিধি:

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সিগারেটের প্যাকেটের গায়ে সচিত্র সর্তকবানী রয়েছে। এই সর্তকবানী’র মোড়ক ছাড়া সিগারেট বিক্রি আইনগত দ-নিয় অপরাধ। কিছু ব্যবসায়ী তা মানছে না। তাই ভ্রাম্যমান আদালত অভিযান চালাচ্ছে এই অপরাধ বন্ধ ও সচেতনতা বৃদ্ধিতে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে রুমা উপজেলা শহরের খুরুশকুল রাস্তার মাথা থেকে বড় বাজার পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমাণা করেছে।

এ অপরাধে জরিমাণা করা ব্যবসায়ীদের মধ্যে খুরুশকুল রাস্তার মাথাস্থ মোদির দোকানী মো. সেলিম উল্লাহকে (৩১) জরিমানা করা হয় ৭ হাজার টাকা। বড় বাজারের ভাই ভাই স্টোরের মালিক মো. শহিদকে (৩৫) ১০ হাজার টাকা। তেজারত ট্রেডিং এর মালিক মো. আব্দুর রহিমকে (২৩) ১০ হাজার টাকা। তানিয়া স্টোরের নুরুল হককে ৭ হাজার টাকা ও মেসার্স লাকী স্টোরের মালিক গিয়াস উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমাণা করা হয়।

সিগারেটের পেকেটে সচিত্র সর্তকবানী না থাকায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইনে ব্যবসায়ীদের এ জরিমাণা করা হয়। আর জব্দকৃত সিগারেটগুলো পুড়িয়ে ফেলা হয়।

এ অভিযানে নিবার্হী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার (সিভিল সার্জেন-কক্সবাজার) উচাফ্রা মারমা, এনজিও সংস্থা ইপসা প্রোগ্রাম অফিসার মো. হারুনর রশিদ ও কক্সবাজার পুলিশ লাইনের এএসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন