রুমায় সেনা অভিযানে নিহত কুকি চিন সন্ত্রাসীর লাশ হস্তান্তর

fec-image

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে মর্টার শেলের স্প্লিন্টার বিদ্ধ হয়ে নিহত কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সশস্ত্র সন্ত্রাসীর লাশ ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রুমা থেকে সদর হাসপাতালের মর্গে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্ত শেষে বিকেলে নিহতের চাচার নিকট লাশটি হস্তান্তর করে পুলিশ।

এর আগে গতকাল বিকেলে জেলার রুমার মুনলাইপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত লাল রেম রোয়াত বম রেমাক্রি প্রাঙশা ইউনিয়নের সুনসাং পাড়ার বাসিন্দা লাল ঠুয়াই বমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজাহান জানান, ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষে নিহতের চাচা লাশটি গ্রহণ করে।

এর আগে সোমবার (২২ এপ্রিল) বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে মর্টার শেলের স্প্লিন্টার বিদ্ধ হয়ে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কেএনএফ, বান্দরবান, রুমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন