রোয়াংছড়িতে সড়ক দুর্ঘটনা নি/হত ১, আহত ৫

fec-image

বান্দরবানে রোয়াংছড়িতে ২নং তারাছা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে হতাহতে খবর পাওয়া গেছে। দুর্ঘটনা সময় হেডম্যান পাড়া বাসিন্দার চথোয়াইমং মারমা স্ত্রী হ্লায়ইনু মারমা (৪৫) নামে এক মহিলা নিহত হয় এবং শিশুসহ ৫জন আহত হয়েছে। তবে আহতদের নাম পাওয়া যায়নি।

বুধবার (২০ আগস্ট ২০২৫) বেলা সাড়ে ৪টা দিকে মেরাই পাড়া সংলগ্ন পাহাড়ের উপর থেকে নিচের নামার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বান্দরবান থেকে চাঁদের গাড়িযুগে যাত্রী নিয়ে তারাছা ইউনিয়ন বেতছরা উদ্দেশ্য ফিরে ছিলেন। তখন মেরাই উপর পাড়া এলাকার পাহাড় নামন্তিতে পৌঁছলে বৈদ্যপাড়া বাসিন্দার ড্রাইভার সাচিংপ্রু মারমা (৩০) নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়। এতে হতাহতে ঘটনা ঘটে।

২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা জানান, আজ বান্দরবান বাজারবার ছিল। এলাকারবাসীরা সকাল থেকে যে যার দরকারে বাজারে গিয়ে বিকাল দিকে নিজ নিজ বাড়িতে ফেরার সময় দুঘটনা ঘটে। দুর্ঘটনা সময় চাঁদের গাড়ি (বি-৭০) যাত্রীবাহি গাড়িটি দুমরে মুছরে যায় এবং ঘটনাস্থলে এক মহিল নিহত ও শিশুসহ ৫ জন গুরুতর আহত হয়। আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোয়াংছড়ি থানা ইনচার্জ শুভ্র মুকুল বলেন, সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, দুর্ঘটনায় নিহত, রোয়াংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন