Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লংগদুতে বঙ্গবন্ধুর জন্মদিনে চিত্রাংকণ প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভা

লংগদু প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে কুইজ, চিত্রাংকণ প্রতিযোগিতা এবং র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে চিত্রাংকণ প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ প্রান্ত থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক ঘুরে শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নিবাহী অফিসার প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিজ্জামান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. জানে আলম, লংগদু থানা অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরী, ছাত্র আবু হানিফ।

শেষে অতিথিবৃন্দ কুইজ ও চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন