লক্ষ্মীছড়ি গুচ্ছ গ্রামে ঘরে ঢুকে মুখোশধারি সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে এক গৃহবধুকে

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সদরে অবস্থিত গুচ্ছগ্রামে ঘরে ঢুকে এক গৃহবধুকে মুখোশধারী সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে মারাত্বক আহত করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৩ সেপ্টেম্বর শনিবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে।

খবরে জানা যায়, লক্ষ্মীছড়ি গুচ্ছ গ্রামের মনির মোল্লার পুত্র মহিউদ্দিনের স্ত্রী রিমা করিম ইমু (২০) একাকী বসে টেলিভিশন দেখতে ছিল। দরজা খুলেই আকষ্মিক ৩জন মুখোশধারি যুবক ঘরে ঢুকে প্রথমেই বৈদ্যতিক বাল্প’র সুইচ বন্ধ করে দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর কিল ঘুষি মারতে থাকে এবং বলে তুই অনেক সুখে আছিস না। এর মধ্য থেকে একজনে ছুরি দিয়ে পেটে আঘাত করে। মোটা কাপড় ছিরে ছুরি পেটে ঢুকে রক্তাক্ত হয়ে যায়। মানুষ আগমন টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

খবর পেয়ে স্বামী মহিউদ্দিন ঘরে ছুটে যায় এবং হাত-পা খুলে দ্রুত উদ্ধার করে লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা দেন। তবে তিনি আশংকা মুক্ত বলে ডাক্তার জানান।

স্বামী মহিউদ্দিন জানান, ঘটনাটি কেন ঘটল কিছুই বুঝতে পারছি না। পূর্ব কোন সূত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটল কিনা এমনটাও উড়িয়ে দেয়া যায় না বলেও মন্তব্য করেন কেউ কেউ।

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ রতন কান্তি দাশ গুপ্ত সাংবাদিকদের জানান, ঘটনাটি শুনেছি যদি কেউ অভিযোগ নিয়ে আসে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন