সাময়িক কষ্ট হলেও সিএনজি-মাহিন্দ্র চালকদের

সরকারের নির্দেশনা পালনের আহ্বান বান্দরবান এসপির

fec-image

বান্দরবানে সিএনজি-মাহিন্দ্র চালক শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে দুর্ভোগে পড়া শ্রমিকদের মাঝে বুধবার সকালে ট্রাফিক মোড়ে এসব ত্রাণ বিতরণ করা হয়। জেলা পুলিশ সুপার জেরিন আক্তার চালকদের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় পুলিশ সুপার জেরিন আক্তার বলেছেন- করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের ঘোষিত নির্দেশনা ও নিয়ম কানুন মেনে চলতে হবে। সাময়িক কষ্ট হলেও সরকারের নির্দেশে পুলিশ আপনাদের পাশে থেকে সহযোগিতা দিয়ে যাবে। তাই অতি জরুরী প্রয়োজন ছাড়া গাড়ি বের না করে সরকারের নির্দেশনা পালনের আহ্বান জানান জেলা পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসেন, সদর সার্কেল রেজা সরোয়ার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা সিএনজি-মাহিন্দ্র চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আনিছ, আহ্বায়ক শহীদুল ইসলাম, উপদেষ্টা মাহাবুবুল করিম, মো. আনিচ ও সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নয়ন প্রমুখ।

জেলা সিএনজি-মাহিন্দ্র চালক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, আমাদের উপার্জিত টাকার একটি অংশ নিজস্ব তহবিলে জমা রাখা হয়। সেই টাকা চালক শ্রমিকদের যেকোনো বিপদে সহযোগিতা দেওয়া হয়। এবার করোনা ভাইরাসের কারণে চালক শ্রমিকরা সরকারের নির্দেশনা পালন করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন