সীমান্তে সাবেক কূটনীতিক সাব্বির বিন শামস আটক

fec-image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। আটক সাবেক এই কূটনীতিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন সাব্বির বিন শামস। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাও রয়েছে। ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশের সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “অবৈধভাবে দেশে প্রবেশের পর তার চলাফেরা স্থানীয়দের সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেয়। পরে দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, সাবেক কূটনীতিক, সাব্বির বিন শামস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন