৪ মাস পর সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারে: নেতা-কর্মীদের ভিড়

Salah Uddin

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ কক্সবাজার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে ভিড় করেছে জেলার উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। দুপুর ৩টায় দীর্ঘ ৪ মাস পর ঢাকা থেকে কক্সবাজার আসেন তিনি। এ সময় দলীয় নেতকর্মী ও উপজেলা পরিষদ নির্বাচনের বিএনপির প্রার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এদিকে ৪মাস পর তাদের নেতাকে পেয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ভিড় করছে।

পরে গাড়ি যোগে তিনি কলাতলীস্থ হোটেল মেরিন প্লাজায় যান। ওইখানে তিনি দলীয় নেতাকর্মী ও আগামী উপজেলা নির্বাচনে বিএনপি হয়ে অংশ নেয়া সম্ভাব্য প্রার্থীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাতে জেলায় উপজেলা পরিষদ নির্বাচনে কারা অংশগ্রহণ করছেন তার খোঁজ খবর নেন , একক প্রার্থীর উপর ও জোর দেন। দলকে সামনে এগিয়ে নিতে জেলা বিএনপি নেতাদেও পরামর্শ দেন।

জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় ভাবে যাকে প্রার্থী করা হবে তাকে অন্যান্য সব নেতাকর্মীকে একযোগে ওই প্রার্থীর হয়ে কাজ করতে হবে। যারাই এর বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে দলীয় ভাবে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানান।

এদিকে উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী নিয়ে কথা প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে বলেন, একই পরিবার থেকে বার বার প্রার্থী হওয়াটা সাধারণ নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাই এবিষয়টি নিয়ে চিন্তা করার জন্য তিনি শাহজাহান চৌধুরী কে অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, আবু সিদ্দিক ওসমানী, ইউসুফ বদরী, অধ্যাপক আকতার চৌধুরী, কাউন্সিলর রফিকুল ইসলাম, অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম মোকতার আহমেদ,ছাত্রদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আকতার বকুল, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ সহ বিভিন্ন উপজেলার ইচ্ছুক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন