রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে

৭ দফা দাবিতে ১৯ জুলাই জামায়াতের সমাবেশ

fec-image

৭ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ করবে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানকে জনসমুদ্রে পরিণত করতে দলটির কেন্দ্রীয় নেতারা দফায় দফায় বৈঠক করছেন।

সমাবেশে লাখো নেতাকর্মী ও সমর্থক হাজির করার টার্গেট নিয়েছে জামায়াত। ইতোমধ্যে বিএনপিসহ বাম-ডান-ইসলামপন্থি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।

জানা গেছে, আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবে জামায়াত। সেই লক্ষ্যে ইসলামি দলগুলোকে পাশে চায় দলটি। একইসঙ্গে ইসলামপন্থি ভোটগুলোকে একবাক্সে আনার প্রচেষ্টা চালাচ্ছেন দলটির নেতারা। এছাড়া অমুসলিমদের ভোটকেও গুরুত্ব দিচ্ছে জামায়াত।

বিগত সময়ে জামায়াত কোণঠাসা থাকলেও গণ-অভ্যুত্থানের পর স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ নির্বাচন কমিশনে নিবন্ধনও ফিরে পেয়েছে দলটি। এখন আগামী নির্বাচনে জামায়াতের শক্তি প্রদর্শনের পালা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন