Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

গুইমারায় ১০ লিটার চোলাই মদসহ যুবক আটক

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারায় ১০লিটার চোলাই মদসহ সুনিল নামে এক ত্রিপুরা যুবককে আটক করেছে গুইমারা থানার পুলিশ।

সোমবার(২ এপ্রিল)  দুপুরে গুইমারা যৌথ খামার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই নাসিরের নেতৃত্বে আটক করা হয় মদ বিক্রেতা সুনিলকে।

আটককৃত সুনিল মাটিরাঙ্গা কাইলাংসিপাড়া নিতেন্দ্র ত্রিপুরার ছেলে। দীর্ঘদিন যৌথ খামার এলাকা থেকে মদ নিয়ে ব্যবসা করে আসছে বলে পুলিশি সূত্রে জানাযায়।

এবিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ গেয়াসউদ্দিন বলেন, চোলাই মদসহ আটককৃতের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, মাদক ক্রেতা বিক্রেতা এবং সেবীদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন ধরনের ছাড় নেই। মাদকের ছোবলে দেশের যুব সমাজ আজ ধ্বংসের মুখে। আমি যতক্ষণ গুইমারা থানার দায়িত্বে আছি মাদকের বিষয় আমার অবস্থান জিরো ট্রলারেন্সে থাকবে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন