Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লংগদুতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা

লংগদু প্রতিনিধি:

”আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮’পালন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।

সোমবার(২২অক্টোবর) লংগদু উপজেলা পরিষদ প্রান্ত থেকে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ প্রান্তে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান বেগম, লংগদু থানা অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মাকর্তা মো. ছাইফুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকগণ, স্কাউট ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন