মাটিরাঙায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক


খাগড়াছড়ির মাটিরাঙায় বিজিবি’র অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক সোলায়মান বাদশা (৩২) কে আটক করা হয়েছে। এসময় যুবলীগ নেতার এক সহযোগী আলী আকবরকে (৩৬) কে আটক করেছে বিজিবি। এদের মাদক দ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ মে) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটক সোলায়মান বাদশা মাটিরাঙার নবী নগরের বাসিন্দা মৃত মুজিব লিডারের ছেলে ও আলী আকবর শান্তিপুরের বাসিন্দা মৃত সাদেক মিয়ার ছেলে।
আটক সোলায়মান বাদশা মাটিরাঙা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে মাটিরাঙার ৪০ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ তাদের আটক করে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুউদ্দিন ভূইয়া জানান, বুধবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ৪০ বিজিবি’র সদস্যরা ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় বিজিবি বাদি হয়ে মামলা করেছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

















