জাতিসংঘের অধীনে শাপলা চত্বরে অভিযানের তদন্ত চায় বিএনপি

৫ মের ঘটনায় তদন্ত কমিশন গঠনের দাবি মওদুদের

 নিজস্ব প্রতিবেদক

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের সরাতে গত ৫ মের অভিযান বিষয়ে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবী তুলেছে প্রধান বিরোধী তল বিএনপি। এর আগে, তারা সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছিল।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা এই দাবির কথা জানান।

বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ঈমানী চেতনায় মুসল্লিরা মতিঝিলে জড়ো হয়েছিল কিন্তু পরবর্তী তাদের ওপর যা করা হয়েছে, তা গণতন্ত্রের জন্য কলঙ্গজনক।

তিনি প্রশ্ন রেখে বলেন, সরকার দাবি করেছে ৫ মে কোনো হতাহত হয়নি। মারণাস্ত্র ব্যবহার হয়নি। তাহলে কেন সেদিন সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি? দিগন্ত টিভি ও ইসলামিক টিভি কেন বন্ধ করা হয়েছে?

বিএনপির এই জেষ্ঠ্য নেতা সরকারের উদ্দেশ্যে বলেন, ৫ মের পুরো ঘটনায় নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় একটি  তদন্ত কমিশন গঠন করুন।’

‘আর যদি তা করতে না পারেন তাহলে জাতিসংঘের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করুন’, যোগ করেন তিনি।

এদিকে, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করার প্রতিবাদে জিসাস আয়োজিত মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৫ মের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত করুন।

তিনি বলেন, ‘তদন্তের মাধ্যমে যদি ওই ঘটনায় কোনো দলের সম্পৃক্তা পাওয়া যায়। তাহলে তাদের নিষিদ্ধ করা হোক। এতে আমাদের কোনো আপত্তি থাকবে না।’

ব্যারিস্টার রফিকুল বলেন, দিগন্ত টিভি ও ইসলামিক টিভির কাছে ৫ মের এমন কিছু ছিল, যার ভয়ে সরকার তাদের বন্ধ করে দিয়েছে। এতে করে শেষ রক্ষা হবে না। জনগণ সব জেনে গেছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন