রামগড় ১৬ বিজিবির সাম্প্রদায়িক সম্প্রীতি সমণ্বয় সভা অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি, রামগড় :
খাগড়াছড়ির রামগড় ১৬ বর্ডার গার্ড ব্যটিলিয়নের বিশেষ সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় বিজিবি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর রবিউল ইসলাম।
উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির সন্তোষ প্রকাশ করে জোন কমান্ডার মেজর রবিউল ইসলাম বলেন, সম্প্রতি খাগড়াছড়ি এলাকার কমলছড়ির সবিতা চাকমাকে নিয়ে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে উপজেলায় সাম্প্রদায়ীক সম্প্রীতি ও নির্বাচন পরবর্তীতে আইন শৃংখলা পরিপন্থি যে কোন ধরনের অপরাধ কঠোর হস্তে দমন করা হবে। এসময় তিনি আইন শৃংখলা রক্ষায় স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ সকলের সহযোগীতা কামনা করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি সমণ্বয় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথী উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ, রামগড় থানা অফিসার ইনচার্জ জোবায়েরুল হক। আরো বক্তব্য রাখেন পাতাছড়া ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদাক নুরুল আমিন আলমগীর, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, রামগড় পৌরসভার প্যানেল মেয়র ফাতেমা বেগম, রামগড় হেডম্যান সভাপতি আপ্রসু চৌধুরী, পৌর কাউন্সিলর ফারুক শাহ, রামগড় ইউনিয়নের সদস্য নবরাই ত্রিপুরা ও আবুবক্কর, উপজাতী নেতা বিরেন্দ্র কার্বারী প্রমুখ।
এসময় রামগড় পৌরসভার কাউন্সিলরগণ, রামগড়. পাতাছড়া ও হাফছড়ি ইউনিয়নের সদস্য/সদস্যারা, বিভিন্ন রাজনৈতিক নেতা, হেডম্যান, কার্বারী, সাংবাদিকসহ স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


















