রামগড়ে আবেগঘন আয়োজনে শিক্ষকের বিদায়

fec-image

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুইম্রোচাই কার্বারীর অবসর উপলক্ষে ব্যতিক্রমধর্মী ও আবেগঘন বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (৯ মে) বেলা ১২টার দিকে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসীর উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে আসা হয় এবং মঞ্চে তুলে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়। এসময় চারপাশে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই স্মৃতিচারণে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হ্যাপী চাকমা।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হারুন অর রশিদসহ, শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, শিক্ষকতা জীবনে রুইম্রোচাই কার্বারী ১৯৯৫ সালে দীঘিনালা উপজেলার ভীরবাহু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সাল থেকে তিনি পাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ প্রায় ৩১ বছরের শিক্ষকতা জীবনের মধ্যে ১৮ বছর তিনি একই বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠান শেষে প্রিয় শিক্ষককে রাজকীয়ভাবে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এই আয়োজন শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সবার মনে দাগ কেটে যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামগড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন