উখিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা কিশোর নিহত


চট্টগ্রাম থেকে বেড়াতে এসে উখিয়ার কাস্টমস এশিয়ান হাইওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেছে এক কিশোর। সে রোহিঙ্গা জহির এর ছেলে। তার বাবা ক্যাম্পে বসবাস করে আসলেও সে চট্টগ্রামে পড়ালেখা করতো।
সোমবার (৫ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, উখিয়ার পালংখালী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক হোসেন মোহাম্মদ জুলুর ছেলে মোহাম্মদ সাজেদ হোসেন(১৯), মোহাম্মদ সাইফুল ইসলাম(২২) ও মোহাম্মদ জহিরের ছেলে মোহাম্মদ( ১৬) সহ মোটরসাইকেল যোগে কক্সবাজার যাওয়ার পথে বালুখালী কাস্টমস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এসময় মোহাম্মদ গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
তবে এ ব্যাপারে জানার জন্য উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ এর মুঠোফোনে যোগাযোগ করেও নেটওয়ার্ক সমস্যার কারনে তাকে পাওয়া যায়নি।

















