খাগড়াছড়িতে যুবদলের বিজয় মিছিল

fec-image

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে শেখ হাসিনার পলায়ন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিতে বিশাল বিজয় মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা যুবদল। আদালত সড়ক থেকে মিছিলটি রেব হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পৌর শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগিদের দেশে এনে বিচারের দাবি জানানো হয়েছে।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে খাগড়াছড়িতে সন্ত্রাসী, দূর্নীতি ও অনিয়মের গডফাদার সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তার সহযোগিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। এছাড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাসভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ ও সাংবাদিক এইচ এম প্রফুল্ল’র বাসা এবং অফিসে হামলা-ভাঙচুরের নিন্দা ও জড়িত আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের দাবি জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন