কাপ্তাই থেকে ত্রাণ সামগ্রী নিয়ে ফটিকছড়ি শিল্পএলাকার যুব সমাজ

fec-image

রাঙ্গামাটি কাপ্তাই শিল্পএলাকা থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি গেল শিল্পএলাকা যুব সমাজ।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় কাপ্তাই বিএফআইডিসি শিল্পএলাকা হতে যুব সমাজে উদ্যোগে বন্যার্তদের সাহায্যের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হয়েছে।

ত্রাণের মধ্যে রয়েছে ৫ টন বিশুদ্ধ পানি, ৭শ প্যাকেট বিস্কুট, ওর স্যালাইন ১ হাজার প্যাকেট, মুড়ি ১শ’ কেজি, কেক ৫০ কার্টুনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী নেয়া হয়েছে।

শিল্পএলাকার যুব সমাজের ১০ সদস্য একটি টিম চট্টগ্রাম ফটিকছড়ি এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন