দুর্গাপূজা উপলক্ষে পানছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

fec-image

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। সম্প্রীতির খাগড়াছড়ির ব্যানারে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে এটি বাস্তবায়ন করেছে পানছড়ি সাব জোন।

রবিবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় পানছড়ি সাব জোনে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে উপহার সামগ্রী তুলে দেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন। সাব জোন কমান্ডার উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন