দুটি কিডনি অকেজো, বাঁচার স্বপ্ন দেখছে পানছড়ির সাব্বির

fec-image

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের ২০ বছর বয়সী তরুণ সাব্বির। সদ্য এইচএসসি পাশ করা, শান্ত ও ভদ্র স্বভাবের এই যুবক, যে ঘুণাক্ষরেও টের পায়নি, তাঁর কিডনিতে বাসা বেঁধেছে মরণব্যাধি। যখন ধরা পড়ে, ততক্ষণে একটি কিডনি পুরোপুরি অকেজো হয়ে গেছে, যা অপারেশন করে ফেলে দিতে হয়েছে।

বর্তমানে তাঁর অন্য কিডনিটিও বেশির ভাগ নষ্ট হয়ে গেছে। কোনোমতে ডায়ালাইসিসের মাধ্যমে জীবন টিকিয়ে রেখেছে সাব্বির।

বেঁচে থাকার তীব্র আকুতি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৭ নং ওয়ার্ডের ৫৪ নং বেডে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে এই তরুণ। সাব্বিরের চিকিৎসার জন্য তাঁর বাবা এস আলম নিজের শেষ সম্বল বাড়িটি বিক্রি করে বর্তমানে আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। কিন্তু কিডনি প্রতিস্থাপনের বিপুল খরচ মেটানো এই অসহায় পিতার পক্ষে সম্ভব নয়।

তাই সাব্বিরের পাড়া-প্রতিবেশী ও বন্ধুরা সমাজের বিত্তবান, দানশীল ও প্রবাসীদের কাছে আবেদন জানিয়েছেন, যেন তাঁরা এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন