ভিপি নুর ছাড়পত্র পেলেন হাসপাতাল থেকে

fec-image

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির সাথে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান জানান, নুরুল হক নুরকে ছাড়পত্র দেয়া হয়েছে।

নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের থেকে আরো উন্নতি হওয়ায় তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। বিকেল ৫টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

তিনি আরো জানান, ঘটনার দিন নুরুল হক নুরকে হাসপাতালে আনার সাথে সাথেই তিনিসহ কয়েকজন চিকিৎসক দ্বারা একটি মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিৎসা কার্যক্রম শুরু করেন।

ওই রাতে চিকিৎসা কার্যক্রমের মধ্যেই জরুরি বিভাগে (ওসেকে) রাখা হয়। পরে নুরুল হক নুরকে ঢামেক হাসপাতালে পুরাতন ভবনের ৪ তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। তার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

এ বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে নুরের চিকিৎসার কার্যক্রম চলছিল। পরে সোমবার ভিআইপি কেবিন থেকে তাকে ছাড়পত্র দিয়ে ছেড়ে দেয়া হয়।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সাথে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় দুইপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করে।

লাঠিচার্জে গণঅধিকার নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন