চট্টগ্রামে ঘুষের টাকাসহ যেভাবে ধরা পড়লেন কাস্টমস কর্মকর্তা

fec-image

চট্টগ্রাম কাস্টম হাউসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। এ সময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

দুদক জানায়, অভিযোগ ছিল হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আমির হোসেন জাপান থেকে আমদানি করা পণ্য ছাড়করণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেন। তবে শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও ছারওয়ার উদ্দিন ইচ্ছাকৃতভাবে হয়রানি করে নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়করণে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকি দেন তারা।

ওই হুমকির পরিপ্রেক্ষিতে আমির হোসেন রাজস্ব কর্মকর্তাদের ঘুষ দাবির বিষয়টি দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম কার্যালয়কে অবহিত করেন। কমিশনের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ সংশ্লিষ্ট আইন ও বিধির আলোকে ঘুষ দাবিকারী শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তাদের হাতেনাতে গ্রেপ্তারের উদ্যোগ নেয়।

অভিযানকালে দুদকের বিশেষ টিম অভিযোগের পরিপ্রেক্ষিতে ছদ্মবেশে ঘুষ লেনদেন পর্যবেক্ষণ করে। এ সময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় এবং তার সঙ্গী মাইনুদ্দীনকে ঘুষের ৩০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন