প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

fec-image

এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী তাঁকে এই নিয়োগ প্রদান করেছেন। তিনি একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

বিশেষ সহকারী হিসেবে জিয়াউদ্দিন হায়দার এখন থেকে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও নীতিনির্ধারণী বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর পরামর্শক হিসেবে কাজ করবেন। তাঁর এই নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য খাতের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন