নভেম্বরের শেষ সপ্তাহে ওমরাহ হজে যাচ্ছেন তারেক রহমান


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র ওমরাহ পালনের জন্য লন্ডন থেকে সৌদি আরব যাবেন। ওমরাহ শেষ করেই তিনি দেশে ফিরতে পারেন বলে জানা গেছে ।
তারেক রহমানের হজে যাওয়ার বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের ২০ তারিখের আগে বা পরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।
তিনি আরও জানান, সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন, নাকি লন্ডন হয়ে আসবেন, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
সম্প্রতি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছিলেন নভেম্বরে তারেক রহমান দেশে ফেরার কথা । ধারনা করা হচ্ছে হজ শেষেই দেশে ফিরবেন তারেক রহমান।

















