বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা আমাদের প্রধান লক্ষ্য : সাচিং প্রু

fec-image

বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। যদি ধানের শীষ মার্কায় ভোট দেয়, তাহলে এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসানসহ জনগণ অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি।

১৫ নভেম্বর শনিবার সকালে লামা-আলীকদম প্রথম গণসংযোগ ও পথসভায় এসব মন্তব্যে করেন ৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী তার প্রথম পথসভা করেছেন। এসময় দুই উপজেলার লামা- আলীকদমসহ আশেপাশে এলাকায় গণসংযোগ করেন। এসময় অংশ নেন জেলা- উপজেলা শতাধিক বিএনপির নেতাকর্মীরা।

সাচিংপ্রু জেরী বলেন, পাহাড়ের মানুষ এখনো বহু দিক থেকে পিছিয়ে আছে। শিক্ষা,স্বাস্থ্যখাতসহ আর্থ-সামাজিক উন্নয়নে এখানকার জনগোষ্ঠী দীর্ঘদিন বঞ্চনার শিকার। এই অঞ্চলকে পরিবেশবান্ধবভাবে উন্নয়ন করতে সকল জাতিসত্তার অধিকার সমানভাবে নিশ্চিত করে বৈষম্য দূর করা হবে। তাই আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে পাহাড় এবং এই ভূমিকে আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে বলে আশ্বাস দেন তিনি।

 

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় নির্বাচন, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন