খালেদা জিয়া গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী : আমজনতার তারেক


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, আমাদের গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী তিনি। বাংলাদেশের মানুষ অনেকদিন তাকে দেখতে পারেননি। বহু মানুষের আকাংক্ষা তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। আমরা তাঁকে সুস্থ দেখতে চাই।” “আমরা তাঁকে সুস্থ দেখতে চাই, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক তিনি।
তিনি বলেন, আমাদের যারাই একটু বড় নেতা হয়, তারাই বিপদ দেখলে সটকে পড়ে। কিন্তু বেগম জিয়া কখনও দেশ থেকে সটকে পড়েননি। এই সময় তিনি দেশেই চিকিৎসা নিচ্ছেন। এটা ভরসার জায়গা। তিনি দেশের উপর, দেশের মানুষের উপর এবং আল্লাহর উপর ভরসা রাখছেন। আমরা দেখেছি যখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার প্রয়োজন ছিল, তখন তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। উনার প্রতি ছিল ঘৃণা ও ক্রোধ।’
তারেক রহমান আরও বলেন, “জাতীয়তাবাদী রাজনীতি দমননীতিতে বিশ্বাস করে না। করলে ১৯৯৬ ও ২০০৬ সালের পরে বিএনপি ক্ষমতায় থেকে যেত। খালেদা জিয়ার দেশের ও জনগণের প্রতি যে দরদ আছে, তা শেখা হাসিনার নেই বলেও জানান তিনি।

















