খাগড়াছড়ির মানিকছড়িতে জিপ উল্টে চালক নিহত

fec-image

খাগড়াছড়ির মানিকছড়ির বাঞ্চারামে লাকড়ি পরিবহনকারী জিপ গাড়ি উল্টে চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মো. হোসেন (২২) বাঞ্চারামপাড়ার আমিনুল ইসলাম ড্রাইভারের ছেলে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাতে মানিকছড়ি উপজেলার ২ নং বাটনাতলীর বাঞ্চারামপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে জিপ গাড়িটি লাকড়ি বহন করে বাঞ্চারামপাড়ার স্কুলটিলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালক, পরে মারা যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনায় নিহত চালক মো. হোসেনের লাশ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, নিহত, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন