ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাচিংপ্রুকে বিজয়ী করার আহ্বান জাবেদ রেজার

fec-image

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বান্দরবানের রুমায় ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রুমা উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজার নেতৃত্বে সকাল সাড়ে ১১টায় রুমা বাজারে চারিদিকে অলিগলিতে ঘুরে নির্বাচনী প্রচারণায় ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

প্রচারণাকালে জেলার বিএনপি নেতা লুসাইমং, জসিম উদ্দিন তুষার, জেলার সদর উপজেলা বিএনপির আহবায়ক চনুমং মার্মা, জেলা বিএনপির মহিলা নেত্রী এ্যাডভোকেট উম্যাসিং মার্মা, আবিদুর রহমান , রুমা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি থোয়াইচিংঅং মার্মা, মোঃ ইদ্রিছ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা, পিয়ানঙাক বম, রোয়াংছড়ি উপজেলার বিএনপি নেতা মাওসেতুং তঞ্চঙ্গ্যা ও রুমার বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ভানরৌপুই, মেমং মার্মা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পিপলু মার্মা।

এসময় রুমা চার ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষেরা লিফলেট বিতরণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রুমা বাজারে এক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জাবেদ রেজা বলেন, “দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এই নির্বাচনে ধানের শীষের জয় অপরিহার্য।

আগামী ১২ ফেব্রুয়ারি সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করে সাচিংপ্রু জেরীকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাবেদ রেজা।

নির্বাচনী এই গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এর আগে সকালে খক্ষ্যংঝিরি বাজারে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভোটারদের লিফলেট বিতরণ করেন জেলার বিএনপি সদস্য সচিব জাবেদ রেজা, লুসাইমং ও চনুমং এর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।

এদিকে রুমা বাজারে পথ সভার পরে মুনলাই পাড়ায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ পরিচালনা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রুমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন