মা‌টিরাঙ্গায় যমুনা ও‌য়েল কোম্পানীর পরিবেশককে জরিমানা

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে অন্যত্র জ্বালানি তেল বিক্রির দায়ে যমুনা ওয়েল কোম্পানির পরিবেশক মেসার্স খোদেজা আক্তার প্রিয়াসী এন্টারপ্রাইজ (মেসার্স এমরান এন্টারপ্রাইজ)-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান। তাঁর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী এ জরিমানা করা হয়।

সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপ‌জেলা থেকে অধিক দামে অন্য উপজেলায় জ্বালানি তেল বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উক্ত পরিবেশকের অনিয়ম প্রমাণিত হওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট পরিবেশককে সতর্ক করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান,আগামী‌তে এ ধর‌নের অ‌নিয়ম পাওয়া‌ গে‌লে বি‌ধি মোতাবেক লাইসেন্স বা‌তিল সহ প্রয়োজনীয় ব‌্যাবস্থা গ্রহন করা হ‌বে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ব‌লে জনান তি‌নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন