‘সরকারি দলের সদস্যরা হয়তো খুব মেধাবী, তাই কাগজ দেখেই সব বুঝে ফেলেছে’

fec-image

সংসদ অধিবেশন শুরুর আগে থেকেই ডকুমেন্টস না দেয়ায় সংসদে  চাপা ক্ষোভ প্রকাশ করে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের সদস্যরা হয়তো খুব মেধাবী, তাই কাগজ দেখেই সব বুঝে ফেলেছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে ‘অর্থ ২০২৫-২০২৬ অর্থবছর বিল, ২০২৬’ সংসদে সর্বসম্মতিক্রমে পাসের পর স্পিকার বিরোধীদলীয় নেতার বক্তব্য জানতে চাইলে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে দুটি বিষয়ে অনুরোধ করেছিলাম। একটা হলো ১৩৩টি অধ্যাদেশের সবগুলো এখানে আসবে। আরেকটি বিষয় ছিল, ৩ দিন আগে আমাদেরকে ডকুমেন্টগুলো দেয়ার কথা। সমস্যা ও বাস্তবতা বিবেচনা করে বলা হয়েছিল, ন্যূনতম একদিন আগে দেয়া হবে। কিন্তু আমি তো অর্থনীতির ছাত্র না। এতগুলো ডকুমেন্ট টেবিলে আসার পর আমাকে দেয়া হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, একদিকে সংসদ চলছে, আরেক দিকে, ডকুমেন্টগুলো এখানে রেখে দেয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, তাই কিছুই বুঝতে পারিনি। এখন উপরে হাত তুলবো, নাকি নিচে নামাবো সেটাও বুঝতে পারিনি। সংসদ সদস্য হিসেবে যদি কিছুই না বুঝে হ্যাঁ বলি, তাহলে সেটা হবে অপরাধ। আবার না বুঝে ‘না’ বললে, সেটাও হবে অপরাধ। এজন্য চুপ থেকেছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন