মুখে ওড়না বেঁধে মেয়ের বান্ধবীকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা ও মামলা

fec-image

বগুড়ার নন্দীগ্রামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মেয়ের বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই শিশু শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় শিশুটির পরিবার মঙ্গলবার (২ জুন) নন্দীগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত ব্যক্তি হলেন- নন্দীগ্রাম উপজেলার দোলা হোসেন (৩৫)।

জানা গেছে, দোলা হোসেনের বাড়িতে বান্ধবীর সঙ্গে দেখা করতে যায় পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী। কিন্তু বাড়িতে কেউ না থাকায় বান্ধবীর বাবা তার মুখে ওড়না বেঁধে ধর্ষণ করে। পরে ভয় ও লোকলজ্জার আশঙ্কায় বিষয়টি কাউকে জানায়নি ওই শিশু। পরে গত ২৪ মে ভুক্তভোগীর পরিবর্তন দেখে তার মা জানতে চাইলে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। পরে উপজেলার একটি ক্লিনিকে নিয়ে আলট্রাসনোগ্রাম করে জানা যায়, ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা।

নন্দীগ্রাম থানার তদন্ত পরিদর্শক রাজু কামাল জানান, এ ঘটনায় প্রথমে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করে ভুক্তভোগীর পরিবার। মীমাংসা না হওয়ায় তারা থানায় অভিযোগ দিয়েছেন। মূল অভিযুক্ত পলাতক আছেন। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ধর্ষণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন