কাজী নজরুলের অবদান বিগত ১৭ বছরে মূল্যায়ন করা হয়নি : সংস্কৃতিমন্ত্রী

fec-image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আগামী ১৮ থেকে ২০ জুন তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেছেন, বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদানকে বিগত ১৭ বছরে মূল্যায়ন করা হয়নি। বর্তমান সরকার জাতীয় কবির অবদানকে সম্মান জানিয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে।

আজ সকালে সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, গত ২৫ মে থেকে শুরু হওয়া এ আয়োজন আগামী বছরের ২৫ মে পর্যন্ত চলবে।

এর অংশ হিসেবে ১৮ থেকে ২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে নজরুল বর্ষ শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কবির সাহিত্য, দর্শন ও চিন্তাধারার সংরক্ষণ, গবেষণা এবং প্রচারে সরকার ধারাবাহিকভাবে কাজ করবে।

মন্ত্রী আরো বলেন, জাতীয় কবিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো পরিচিত করে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বের ৪৪টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি জোরদার করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন