আপনাদের পাশে থেকে সারাজীবন সেবা করে যেতে চাই : বান্দরবানে ত্রাণ বিতরণ কালে মাধবী মারমা


“সামান্য এই উপহার আপনাদের কাছে অপ্রতুল। তবুও এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রী আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ফলে সরকার ও জেলা প্রশাসনসহ নিজস্ব তহবিল থেকে সামান্য উপহার দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাই এখানে শেষ নয় আপনাদের পাশে থেকে সারাজীবন সেবা করে যেতে চাই বলে এমন অনুভূতি প্রকাশ করেছেন ৩৩৪ মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মারমা।
রবিবার (৫ জুলাই) বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মানবিক ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি থেকে নারী আসনের সংসদ সদস্য এই মন্তব্যে করেন।

মাধবী মারমা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যোগ্য মনে করেছে বলে পার্বত্য এলাকায় মহিলা আসনের নির্বাচিত করেছেন। একই সাথে সমতলে আরো দুটি আসনের দ্বায়িত্ব দিয়েছে। সেই সুযোগে আমার বরাদ্ধকৃত নিজস্ব তহবিল থেকে সামান্য উপহার দিয়েছি। উপহারের মূল্য নয়, বরং এর পেছনের আন্তরিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্ষুদ্র উপহারের মাধ্যমে শুভেচ্ছা, সম্মান ও কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য।
এসময় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্ধকৃত এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে মানবিক সহায়তা হিসেবে ৪২ জনকে প্রায় দুই লক্ষ টাকা ও ২২টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৬ মেট্রিক টন খাদ্যশস্য তুলে দেন প্রধান অতিথি।
বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, ভুমি অফিসার লূৎফর রহমান, মৎস্য অফিসার মামুনুর রহমানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

















