সাজেকে আটকা পড়া পর্যটকদের কাছ থেকে ভাড়া নিচ্ছেন না কটেজ মালিকরা

fec-image

টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন প্রায় ৬০০ পর্যটক। সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি জানিয়েছে আটকা পড়া পর্যটকদের কাছ থেকে ভাড়া নিচ্ছেন না তারা।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি জানায়, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় একটি সেতু এবং সড়কের দুটি অংশ পানিতে তলিয়ে যায়। এর ফলে সোমবার ও মঙ্গলবার সাজেকে যাওয়া পর্যটকেরা আটকা পড়েছেন।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেববর্মণ গণমাধ্যমকে বলেন, ‘সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং অংশে পানি ওঠায় আসা-যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে বেড়াতে আসা প্রায় ৬০০ পর্যটক আটকে পড়েছেন। তারা সবাই নিরাপদে আছেন।’

তিনি আরও বলেন, ‘বৃষ্টি না কমলে এবং সড়ক থেকে পানি নেমে না যাওয়া পর্যন্ত পর্যটকেরা ফিরতে পারবেন না। এ কারণে আটকে পড়া পর্যটকদের কাছ থেকে কটেজ বা রিসোর্টের অতিরিক্ত কোনো রুম ভাড়া নেওয়া হবে না। তারা শুধু ব্যবহারের পানির খরচটা দিয়েই সেখানে থাকতে পারবেন।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পর্যটক, রাঙামাটি, সাজেক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন