বান্দরবানে পাহাড় ধ্বসে ৬টি ঘর মাটি চাপায়

fec-image

টানা ভারী বর্ষণে বান্দরবানে শহরে এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ছয়টি বসতঘরের ওপর পাহাড় ধসে পড়লেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৭ জুলাই) রাত দশটায় কালাঘাটা বড়ুয়াটেক এলাকায় এই ঘটনাটি হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, টানা বর্ষণের গতকাল রাতে হঠাৎ পাহাড় ধ্বসে পড়ে। এসময় ছয়টি ঘর মাটি চাপা পড়ে যায়। এঘটনায় ঘরে থাকার পরিবারগুলো দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে হতাহত হয়নি। ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি পরিবারের ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।

ফায়ার সার্ভিস সহকারী পরিচালক আব্দুল আনসারী জানান, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে নতুন করে পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করেছে ফায়ার সার্ভিস।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন