Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পানছড়িতে ব্লক প্রদর্শনীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

Krishi Pic

শাহজাহান কবির সাজু, পানছড়ি প্রতিনিধি:

জেলার পানছড়ি উপজেলার ব্লক প্রদর্শনীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় উপজেলাওয়ারী ব্লক প্রদর্শনীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার সকাল দশ’টায় পানছড়ি হর্টিকালচার সেন্টারে উপজেলা কৃষি অফিসার মো: আলাউদ্দিন শেখ উপস্থিত থেকে এসব উপকরণ তুলে দেন।

জানা যায়, ৪টি ব্লক প্রদর্শনী ও ২০টি বসতবাড়ির ব্লকের ২৪ জনকে মাল্টা, কমলা, বাতাবিলেবুর চারা, সার, কীটনাশক, ছত্রাকনাশক, স্প্রে মেশিন ও হ্যান্ড স্প্রে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা অরুনাংকর চাকমা, মো: মানিক মিয়া, দিবস চাকমা, হীরনময় চাকমা ও শুভাশীষ চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন