Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মটরসাইকেলের চাকা ঘুরিয়ে জীবন চলে ওদের

picture -01 (2)

আব্দুল হামিদ:
ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রচণ্ড গরম উপেক্ষা করে জীবন যুদ্ধে বেঁচে আছে ওরা। ওদের কেউ এসএসসি কেউ এইচএসসি অনেকে আবার কলেজ বিশ্ব বিদ্যালয় পড়ুয়া ছাত্র । নিজে এবং পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হিসেবে বেঁচে নিয়েছে মটরসাইকেল চালিয়ে জীবন রক্ষা করা।

এই পেশায় নিয়োজিত রয়েছে শতাধিক শিক্ষিত বেকার যুবক। বিভিন্ন এনজিও সংস্থা এবং সুদি মহাজন থেকে চড়া সুদে লোন নিয়ে এক খানা মটরসাইকেল ক্রয় করে জীবিকা নির্বাহের তাগিদে।

তাছাড়া অনেকে আবার সহায় সম্বল বিক্রয় করেও বেকার সমস্যা সামাধানে মটর সাইকেল চালিয়ে অর্থ উপার্জন করছে। প্রতিদিন কিস্তির টাকা ও পরিশোধের পর তারা সংসারের চাহিদা মিটাচ্ছে কোন রকমে।

কথাগুলো বলেন, পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে দাঁড়ানো অবস্থায় মটরসাইকেল চালক সরওয়ার জাহান, জসিম উদ্দীন, আব্দুল মান্নান, আমিনুল হাকিমসহ অনেকে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচটি ইউনিয়নেই মটরসাইকেল চালিয়ে অনেকেই জীবিকা নির্বাহ করে। প্রতি গ্রামের হাট বাজার গুলোতে যাত্রী বহনের সহজ উপায় এখন ভাড়ায় চালিত মটরসাইকেল।

যাত্রী সাধারণেরা বলেন, প্রত্যন্ত অঞ্চলে দ্রুত গন্তব্য স্থানে পৌঁছাতে মটরসাইকেলের আর কোন বিকল্প নেই। মটরসাইকেলের নিয়মিত যাত্রী ইউপি সদস্য থোইচাপ্রু মার্মা বলেন, এক জায়গা থেকে অন্য জায়গায় স্বপ্ল মূল্যে মটরসাইকেলে যাওয়া আসা তার জন্য খুবই সহজ। কারণ মোবাইল ফোন করলেই তাদের পাওয়া যায় এবং সকলেই স্থানীয় লোক হওয়ায় ভয়েরও কোন কারণ নেই।

নাইক্ষ্যংছড়ির প্রত্যন্ত অঞ্চলে ভাড়ায় চালিত মটরসাইকেল চালকেরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। পাহাড়ী নারী পুরুষ সকলেই মটর সাইকেলে চড়ে যাওয়া-আসা করে।

পাহাড়ী এক নারী এছাইরী মার্মা বলেন, ভাড়ায় চালিত মটরসাইকেল চালকেরা অত্যন্ত ভাল আচরণ এবং তাদের প্রতি শ্রদ্ধা ও তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছিয়ে দিতে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দেয়।

তবে মটরসাইকেল চালকেরা এই প্রতিবেদকের নিকট অনেকে আক্ষেপের সুরে বলে উঠেন, তারা জীবন জীবিকা নির্বাহের জন্য মটরসাইকেল চালায়। কিন্তু প্রতিনিয়ত তারা পুলিশি হয়রানির শিকারে অতিষ্ট হয়ে উঠেছে। পুলিশ সদস্যরা তাদের সকলেরই পরিচিত। তার পরেও পথে ঘাটে আটকিয়ে চাঁদা আদায় করে। বিশেষ করে বাইশারী থেকে ঈদগাঁও যাওয়ার পথে ইদগড়- ঈদগাঁও সড়কে পাহারারত পুলিশেরা তাদের প্রতি প্রতিনিয়ত এইসব আচরণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন