পানছড়িতে ৪ সন্তানের জননীকে নিয়ে ৩ সন্তানের জনক উধাও

শাহজাহান কবির সাজু:

পানছড়ির থেকে চার সন্তানের জননীকে নিয়ে উধাও হয়ে গেছে তিন সন্তানের জনক। উপজেলার ১নং লোগাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলেপ খানের ছেলে ৩ সন্তানের জনক শহীদুল ইসলাম (৪৩) লোগাং শান্তিনগর গ্রামের কামাল হোসেনের স্ত্রী ৪ সন্তানের জননী নুরনাহারকে নিয়ে উধাও হয়ে গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, লোগাং বাজারের শহীদুল ইসলাম সাথে লোগাং শান্তিনগর গ্রামের কামাল হোসেনের নুরনাহারের মধ্যে দীর্ঘদিন যাবৎ পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে এলাকায় কয়েকদফা শালিস-দরবারও বসেছিল।

গ্রাম্য শালিসের মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবন ও ছেলে-মেয়ের কথা চিন্তা করে দু’জনকেই সতর্ক করে দেয় সচেতন এলাকাবাসী। কিন্তু সাত ছেলে-মেয়ে রেখে দু’জনেই পাড়ি জমায় অজানার উদ্দেশ্যে।

১ নং লোগাং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মো: মনির হোসেন জানায়, এলাকাবাসী সূত্রে জেনেছি তারা দু’জন এলাকায় নাই এবং এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে তাদের অবৈধ সম্পর্কের কথা এলাকাবাসী সবার জানা ছিল। এ নিয়ে অনেকবার সতর্কও করা হলেও কোন কাজ হয়নি। তাদের ছেলে-মেয়েদের নিয়ে ভবিষ্যৎ দিকটা চিন্তা করার দরকার ছিল তিনি হতাশা প্রকাশ করেন।

এ ঘটনায় লোগাং বাজারসহ শান্তিনগর এলাকায় জনমনে কানাঘুঁষা চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন