অবরোধের সমর্থনে রাতে রাঙামাটি শহরে যুব ও ছাত্রদলের ঝটিকা মিছিল

JCD-29.11.13

আলমগীর মানিক, রাঙামাটি :

ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল, নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেয়া, আটক নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘন্টা অবরোধের সমর্থনে রাঙামাটি শহরে ঝটিকা মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটি কর্তৃক অবরোধ ঘোষিত হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে রাঙামাটি শহরের ব্যস্ততম এলাকা বনরূপা বাজারে রাত এগারটার সময় এই ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন, রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারেক আহম্মেদ, সদর থানা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম রাজু, রাঙামাটি শহর ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন সাব্বির, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, রাঙামাটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অলি আহাদ, ছাত্রনেতা হাবিবসহ  যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

ঝটিকা মিছিলটি কাঠাঁলতলী এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। এসময় মিছিল থেকে শনিবার থেকে শুরু হওয়া টানা ৭২ ঘন্টা অবরোধ কর্মসূচী পালনে রাঙামাটি শহরবাসির প্রতি আহবান জানিয়ে শ্লোগান দেয় অবরোধ সমর্থকরা। এদিকে রাতের বেলায় শহরে হঠাৎ করে ঝটিকা মিছিলে আতঙ্কিত ছড়িয়ে পড়ে শহরের নানা প্রান্তে। ভয়ে দোকানদাররা দোকান-পাঠ বন্ধ করে নিরাপদ স্থানে চলে যেতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন