আল-আকসা মসজিদে হামলা ও ফিলিস্তিনে নির্যাতনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ


পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি আগ্রাসন এবং ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর অব্যাহত হত্যা-নির্যাতনের প্রতিবাদে “উলামা-জনতা ঐক্য পরিষদ” এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বাদ আসর রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এই সমাবেশে দেশের বিশিষ্ট আলেম-ওলামা, বুদ্ধিজীবী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আল-আকসা মসজিদের পবিত্রতা রক্ষায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ফিলিস্তিনে চলমান নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই বর্বরতা বন্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশে বক্তব্য প্রদান করেন— মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি শরিফুল্লাহ, মুফতি ফখরুল ইসলাম,মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ফুয়াদ মুতাসিম, মুফতি নাজমুল হক সাকিব, কর্নেল আব্দুল হক, মেহেদী হাসান পলাশ, মুফতি রেজাউল করিম আব্বাস, মোহাম্মদ সারোয়ার হোসাইন, সাঈয়েদ মাহফুজ খানকার, মাওলানা বায়েজিদ খান, মাওলানা মুহাম্মাদ ইসহাক খান প্রমুখ।
বক্তারা আরও বলেন, আল-আকসা মুসলিম উম্মাহর প্রথম কিবলা এবং এটি রক্ষায় বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি। তারা দেশবাসীকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

















