উখিয়ায় ভেজালবিরোধী অভিযানে জরিমানা


উখিয়া উপজেলার সোনারপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার (১৫ মার্চ) সোনারপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান খান।
এমসয় পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয় এবং স্বাস্থ্য বিধি না মানায় তারেক স্টোরকে ২০ হাজার টাকা, জালাল স্টোর’কে ২০ হাজার টাকা, কুমিল্লা বেকারিকে ৫০ হাজার টাকা, মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান বলেন, করোনা ফের প্রভাব ফেলতে পারে, তাই সকলকে মাস্ক পরিধানের পাশাপাশি সচেতনতা সৃষ্টি করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়।
এছাড়াও প্রতিটি দোকানে পণ্যের তালিকা টাঙানোর জন্য নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান খান।

















