এনসিপি নেতা তানভীর ও উপদেষ্টা আসিফের পিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

fec-image

সোমবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোয়াজ্জেমকে এবং এনসিপির দপ্তর সেলের প্রেরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তানভীরকে অব্যাহতি দেয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোয়াজ্জেমকে এবং এনসিপির দপ্তর সেলের প্রেরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তানভীরকে অব্যাহতি দেয়া হয়।

সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্যসচিব সালাউদ্দিন সিফাত সাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ ও অব্যাহতি প্রসঙ্গে প্রেরিত চিঠিতে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ আছে।

অভিযোগের আত্মপক্ষ সমর্থনের জন্য, তানভীরকে আগামী সাতদিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে উত্তর চাওয়া হয়েছে।

এদিকে কী কারণে মোয়াজ্জেমকে সরানো হলো সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি প্রজ্ঞাপনেও কারণ উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুরের দক্ষিণপাড়া গ্রামে। তার পিতার নাম মো. আজিজার মন্ডল ও মায়ের নাম আনোয়ারা বেগম।

গত ৮ এপ্রিল উপদেষ্টার সম্মতির ভিত্তিতে ওই তারিখ থেকে মোয়াজ্জেম হোসেনকে এপিএস পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নানান ধরনের অভিযোগ উঠেছিল। এর আগে গত ১৪ আগস্ট উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস নিয়োগ পেয়েছিলেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন