ক্রীড়া সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জাইমা রহমানের পোস্ট

fec-image

গত কয়েক দিন ধরে দেশের খেলাধুলা অঙ্গণে জাতির গর্বিত সন্তানদের নিয়ে অনুষ্ঠিত একাধিক ইভেন্টে উপস্থিত থাকা এবং তাদের সাথে মতবিনিময় করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান।

২৪ মে তাঁর ফেরিফাইয়েড ফেইসবুক পেইজের পোস্টে উল্লেখ করেন যে, ‘খেলাধুলার প্রতি আমাদের ভালোবাসা এবং জাতিকে একত্রিত করার ক্ষেত্রে খেলাধুলার শক্তি সরাসরি প্রত্যক্ষ করা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।’

পোস্টে জাইমা রহমান আরো উল্লেখ করেন, ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিরত বাংলাদেশ ক্রিকেট টাইগ্রেস, ওয়ান রান হাতিরঝিল হাফ ম্যারাথনের অংশগ্রহণকারী ও বিজয়ী দল, জাতীয় মহিলা কাবাডি দল, সিনিয়র জাতীয় মহিলা হকি দল এবং অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের জন্য শিগগিরই জাপান সফরে যাওয়া অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ হকি দলের সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত।

প্রথমবারের মতো এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করে ইতিহাস সৃষ্টিকারীদের প্রতি অশেষ শুভ কামনা জানিয়ে তিনি পোস্টে উল্লেখ করেন, ‘আমি বিশেষ করে আমাদের মহিলা কাবাডি দলের সাম্প্রতিক সাফল্য উদযাপন করতে পেরে গর্বিত, যারা এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জিতেছে এবং আমাদের সিনিয়র মহিলা হকি দলের জন্যও আমি গর্বিত। এই দলগুলোর সাথে এবং তাদের অসাধারণ কোচিং স্টাফদের সাথে সাক্ষাৎ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি, যারা আমাদের ক্রীড়াবিদদের সেরাটা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেন।’

বাংলাদেশকে অবশ্যই আমাদের ক্রীড়াবিদদের জন্য দেশে ও বিদেশে আন্তর্জাতিক দলগুলোর সাথে প্রতিযোগিতা করার আরও সুযোগ তৈরির বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করে পোস্টে উল্লেখ করেন, ‘প্রতিটি ম্যাচের মাধ্যমে বন্ধুত্ব, অভিজ্ঞতা ও শ্রেষ্ঠত্ব গড়ে তুলতে হবে। একটি নিরাপদ, সুসংগঠিত এবং ধারাবাহিকভাবে প্রতিযোগিতামূলক ঘরোয়া ক্রীড়া পরিবেশ গড়ে তোলা অপরিহার্য, যাতে আরও তরুণ ক্রীড়া তারকারা বিকশিত হতে পারে।’

ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ও তাঁর দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাইমা রহমান লেখেন, ‘আমাদের ক্রিকেটাররা যখন আমাদের গর্বিত করতে যাত্রা শুরু করছে, তখন তাদের জন্য এমন চমৎকার একটি বিদায় সংবর্ধনার আয়োজন করায় ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ও তাঁর দলকে ধন্যবাদ।’

খেলাধুলার প্রতি বাংলাদেশিদের উৎসাহকে স্বীকৃতি দিয়ে বিশ্বের বৃহত্তম সিনক্রোনাইজড রানিং ইভেন্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য গেম প্লে-কেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী কন্যা। তাছাড়া পোস্টে তিনি দেশের হকি ও কাবাডি দলের সাম্প্রতিক সাফল্য বিশেষভাবে উদযাপন করার জন্য এয়ার চিফ মার্শালকে ধন্যবাদ জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রীড়া, জাইমা রহমান, পোস্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন