ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম সম্ভাবনাময় অঞ্চল : পার্বত্য মন্ত্রী

fec-image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম সম্ভাবনাময় একটি অঞ্চল। পাহাড় থেকে ঋতুপর্ণা, সুর কৃষ্ণসহ বিভিন্ন ইভেন্টে অনেক মেধাবী খেলোয়ার উঠে এসে তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে এনেছে।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান খেলাধুলা ও সাংস্কৃতি বিকাশে অত্যন্ত আন্তরিক। সরকারের নির্দেশনা মোতাবেক পার্বত্য মন্ত্রনালয় ক্রীড়া ক্ষেত্রে নতুন নতুন মেধাবী খেলোয়ার সৃষ্টিতে  ভূমিকা রাখবে। পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ক্রীড়া ও সংস্কৃতির কোন বিকল্প নেই।

রোববার (১০ মে) সকালে রাঙামাটি  চিং হ্লা মং মারী স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, পার্বত্য মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী দেওয়ান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন , বীর মুক্তিযোদ্ধা কর্ণেল মণিষ দেওয়ান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কফিল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো প্রমুখ।

পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য রাঙামাটি হচ্ছে খেলোয়াড় তৈরীর একটি কারখানা। এই জেলা থেকে ইতিমধ্যে অসংখ্য খেলোয়াড় উঠে এসেছে।

তিনি আরও  বলেন, আমার কাকাও একজন ক্রীড়াবিদ ছিল। তিনি পাকিস্তান আমলে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। এছাড়াও রাঙামাটি থেকে অংখ্য ক্রীড়াবিদ দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে। আমাদের এই হারানো গৌরব ফিরিয়ে এনেছে রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা, আনাই মগিনীরা। তিনি স্কুলের শিক্ষকদের শিক্ষার পাশাপাশি খেলোয়াড় তৈরী করতে সচেষ্ট ভূমিকা রাখার আহবান জানান।

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে যাতে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি ক্ষেত্রে শিশু-কিশোরদের গড়ে  তুলতে শিক্ষকদের আহবান জানান। এক্ষেত্রে পার্বত্য মন্ত্রণালয় থেকে  নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে।  প্রতিটি স্কুলে যাতে নিয়মিত যাতে সংগীত ও ক্রীড়ার চর্চা হয় তার জন্য প্রতিটি স্কুলে সংগীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে ছাত্রছাত্রীদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায়ও এগিয়ে নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠিত ফুটবল খেলায় বালিকা দলের খেলায় বরকল উপজেলার জগন্নাথছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাপিয়ন হয়েছে বাঘাইছড়ি পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক দলে রাজস্থলীর তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে লংগদু উপজেলায় রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রীড়া, পার্বত্যমন্ত্রী, পাহাড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন