এবার ঈদযাত্রায় ২৬ রুটে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি আদায়

fec-image

ঈদুল আজহায় সাধারণ মানুষদের বাড়ি ফেরাকে ঘিরে ২৬টি রুটের বাসে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (২৭ মে) ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও মানুষের যাতায়াত পরিস্থিতি পর্যবেক্ষণের সংক্ষিপ্ত সমীক্ষা তুলে ধরে গণমাধ্যমে পাঠানো বার্তায় সংগঠনটি এই অভিযোগ করে।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, বাস মালিক সমিতি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিভিন্ন শ্রেণির বাস-মিনিবাসে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। নৌপথের বেশিরভাগ রুটেও এমন নৈরাজ্য দেখা গেছে।

তবে সরকার ও বাস মালিক সমিতি অভিযোগ অস্বীকার করছে। এতে একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য মানুষের দুর্ভোগ অসহনীয় করে তুলেছে।

সংগঠনটির পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ঈদে সারাদেশে দূরপাল্লার প্রায় ৮৫০ রুটের মধ্যে ২৭টি রুট পর্যবেক্ষণে দেখা গেছে, ২৬টি রুটে ২ লাখ ৩৪ হাজার যাত্রীর কাছ থেকে ৫ কোটি ৬১ লাখ ৯৩ হাজার টাকা বাড়তি ভাড়া আদায় করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন